সারাদেশ

ভোলায় গৃহবধূ নাসিমা বেগম হত্যা: প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা সদর উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূ নাসিমা বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে ভোলা সদর মডেল থানার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ ঘরে নাসিমা বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একইদিন রাত সাড়ে ৮টার দিকে শিবপুর এলাকা থেকে প্রধান আসামি মো. জিহাদ (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিহাদ শিবপুর ইউনিয়নের শরিফ সর্দার বাড়ির বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আসামির দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, তার পরিহিত কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,