সারাদেশ

বোরহানউদ্দিনে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অপরাধ দমন ও পরোয়ানা তামিল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) মোঃ আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দালালপুর এলাকার ৬নং ওয়ার্ড থেকে আজগর মাল (পিতা: মৃত বেলায়েত হোসেন ওরফে বেলু মাল, মাতা: সালেহা বেগম) নামের ওই আসামিকে গ্রেফতার করেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা (অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি জিআর পরোয়ানা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানায়, অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,