চিলমারীতে “চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা” হত্যার মুল আসামিকে গ্রফতার করায়, প্রশংসায় ভাসছেন “ওসি নয়ন কুমার”
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকার হত্যার আসামিকে গ্রফতার করেছে চিলমারী মডেল থানার পুলিশ। আজ শুক্রবার (১ মে) ভোর ৪ টার দিকে মাচাবান্দা গ্রামের নিজ বাড়ী থেকে আসামিদের গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, চিলমারীর থানাহাট ইউনিয়নের মাচাবান্ধার (শাহাপাড়া) রাশেদুল ইসলাম আপেলের স্ত্রী কহিনুর বেগম (২৬) এবং মঞ্জু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম আপেল (৩০)। তারা উভয়েই স্বামী-স্ত্রী। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সিসি নিউজকে বলেন, প্রাথমিকভাবে পুলিশের কাছে তারা হত্যার দায় স্বীকার করেছে। এরপর বিকেলে তাদেরকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি জানান, আসামীদ্বয়ের আয়েশা সিদ্দিকার সমবয়সী একটি শিশু সন্তান রয়েছে। ঘটনার দিন খেলতে গিয়ে আসামীর সন্তানটি খেলতে গিয়ে আয়েশার চোখে মারাত্মক আঘাত করে। বিষয়টি তাৎক্ষণিক ধামাচাপা দিতে গিয়ে আসামীরা শিশু আয়েশার মুখ চেপে ধরে একটি ড্রামে আটকে রাখে এবং সেখানে শ্বাষরোধে মারা যায়। পরে আয়েশার লাশ বাইরে ফেলে দেয়। উল্লেখ্য, নিহত আয়শা সিদ্দিকা (২) ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। গত ১২দিন আগে শিশু আয়শা সিদ্দিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের তেমন কোনো কূল-কিনারা ছিল না পুলিশের হাতে। অবশেষে চিলমারী মডেল থানার নবাগত ওসি নয়ন কুমারের নেতৃত্বে চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা হত্যার আসামি গ্রেফতার হয়। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের মুল আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রফতার করায় প্রশংসায় ভাসছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সঙ্গীয় পুলিশ সদস্য।





