১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা ও এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে
মোঃ সামছু উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন কর্তৃক আয়োজিত,সেনবাগ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী ফকরুল ইসলাম ফরহাদের পরিচালনায়, সেনবাগ উপজেলায় জেলা পরিষদ মার্কেটের সামনে মিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ- সেক্রেটারি আশরাফুল ইসলাম,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সভাপতি নুরুল হুদা মিলন, আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী সদস্য গন ও বিভিন্ন ট্রেড ইউনিয়ন সভাপতি এবং বিভিন্ন ইউনিয়ন সভাপতি সেক্রেটারি বৃন্ধ।





