সারাদেশ

মাদারীপুরে মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সদর উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক  শ্রমিক সমাবেশ ও  বর্ণাঢ্য  র‌্যালী অনুষ্ঠিত হয়েছে

মাদারীপুরে মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সদর উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক  শ্রমিক সমাবেশ ও  বর্ণাঢ্য  র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

১ মে ২০২৬ সকাল ১১ টায় দিবসটি ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। র‌্যালীটি মাদারীপুর পৌর ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকপার্ক মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক শ্রমিক, নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার, আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‌্যালী শেষে লেকপার্ক মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু। তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অধিকার নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ সেলিম মুন্সী এবং সঞ্চালনা করেন হোসাইন মাহমুদ জয়। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলেও শ্রমিকদের দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচি পালনের ইঙ্গিত দেন আয়োজকরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,