সারাদেশ

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক-১

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন শার্শা থানার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলীর ছেলে জাহান আলী সরদার (৪২)।
রোববার (৩ মে) রাতে পুলিশ জানান, শার্শা থানাধীন বাগ আঁচড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ধান্যতাড়া গ্রামস্থ নরিম সরদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান,  উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,