সান্তাহারে দাখিল মাদ্রাসায় পুরষ্কার বিতরণ
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
আজ (৭ মে) বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সান্তাহার দৈনিক পুরাতন বাজার এলাকায় অবস্থিত ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
মাদ্রাসার সভাপতি হাফেজ মির্জা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম মধু, সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শওকত, মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




