সারাদেশ

মুক্তিযোদ্ধা পরিবারের জমির ধান কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়া, চাঁদা দাবি, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার কুরমনি গ্রামের বাসিন্দা লিটন বড়াল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা মৃত প্রতুল কুমার বড়ালের একমাত্র ছেলে। বাবার রেখে যাওয়া ফসলি জমি চাষাবাদ করেই আমার পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। চলতি মৌসুমে কুরমনি মৌজার ৫৬৩ দাগের ১৮৩ নম্বর খতিয়ানের জমিতে আমি বোরো ধান চাষ করেছিলাম। গত ৬ মে চিতলমারী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মনিরুল ইসলাম খানের বড় ভাই লতিফ খান ৭/৮ জন লোক নিয়ে ওই জমির পাকা ধান জোর করে কেটে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
লিটন বড়াল অভিযোগ করে বলেন, ধান কাটার সময় বাধা দিতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জমির কাছে গেলে পুড়িয়ে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি তাদের ভারত পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।  জমির সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। জমিটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি পক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। জমি বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের ওপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিটন বড়াল আরও জানান, ২০২৪ সালের ৬ আগস্ট লতিফ খান তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও দোকানের মালামাল লুটপাট করা হয়, যাতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া ২০২৫ সালের ২ আগস্ট মনিরুল ইসলাম খানের চাচাতো ভাই বাসার খান চিতলমারী থানার পাশে তার মার্কেটে তালা লাগিয়ে জোরপূর্বক দখল নেন বলেও অভিযোগ করেন তিনি। পরে প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হলেও হুমকি-ধামকি অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
লিটন বড়াল বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। একটি প্রভাবশালী চক্র তার সম্পত্তি দখলের চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জায়গা-জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিটন বড়ালের বোন সুমা বড়াল, দুই ছেলে ভ্যালেনটাইন বড়াল ও নক্ষত্র বড়াল উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,