সারাদেশ

সান্তাহারে মহিত তালুকদারকে সংবর্ধনা প্রধান

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।
আজ (১১ মে) রোজ সোমবার বেলা সাড়ে বারো ঘটিকার সময় কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের  সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগমের সভাপতিত্বে এবং আল-আমিন বাবু এবং সেলিনা আক্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
অন্যান্যদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএস আক্তারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, বগুড়া জেলা কৃষক দলের সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের সাবেক  সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আপন কুমার কর্মকার।
এছাড়াও কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল, গভর্নিং বডির চিকিৎসক প্রতিনিধি ডাক্তার হামিদুর রহমান রানা, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,