সারাদেশ

পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবনের কাছিকাটা এলাকায় পায়রাটুনি খাল সংলগ্ন মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমনে বাবলু গাজী(৪৫) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।  তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

সোমবার (১১মে) সকালে আহত মৌয়ালকে সুন্দরবন থেকে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিস সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়।

আহত মৌয়ালের সাথিরা জানান,রোববার সকালে  এলাকার বাসিন্দা মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান।  পায়রাটুনি এলাকায় মধু সংগ্রহকালিন হঠাৎ ঝোপের মধ্য থেকে একটি বাঘ বাবলু গাজীর উপর ঝাঁপিয়ে পড়ে।  এসময় সঙ্গে থাকা অন্যান্য মৌয়ালরা লাঠি-সোঠা নিয়ে হাঁক ডাক করে চিৎকার করতে করতে এগিয়ে আসলে বাঘটি ছেড়ে চলে যায়।  পর বাবলু গাজীকে উদ্ধার করে দ্রুত এলাকা ত্যাগ করে লোকালয়ে চলে আসেন। বাঘের আক্রমনে তার শরীরে ঘাড়ে,মাথায় গুরুতর জখম হন।

আহতের পিতা মালেক গাজী বলেন একসাথে মধু সংগ্রহকালিন সময়ে হঠাৎ বাঘ আক্রমন করে ছেলেকে।  তবে সে এখনও জীবিত আছে।  আক্রান্ত বাবলু গাজীর স্বজনরা জানান, তার শরীরে কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে।  বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ বলেন মৌয়ালদের সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও বাঘের আক্রমনের মতো দূর্ঘটনা মাঝে মধ্যে ঘটে।  আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,