সারাদেশ

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো “রান সিরাজগঞ্জ ৭.৫কে ২০২৬” ম্যারাথন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
তারুণ্যের উদ্দীপনা আর ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “রান সিরাজগঞ্জ ৭.৫কে ২০২৬” ম্যারাথন। শুক্রবার (১৫ মে) সকাল ৬টায় শহরের বাজার স্টেশন এলাকা থেকে এই ম্যারাথনের যাত্রা শুরু হয়ে হাড পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল কায়েস। আজও কমিটির সদস্য সজীব, রিয়াল, তামিম ও রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দৌড়বিদরা অংশ নেন। পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সিলেটের মোঃ আশরাফুল ইসলাম। তিনি ১৬ মিনিট ৪ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন খুলনার পারভেজ, তার সময় ছিল ১৬ মিনিট ৫ সেকেন্ড। তৃতীয় স্থান অধিকার করেন দিনাজপুরের মোঃ হানিফ, তিনি ১৭ মিনিট ৩৪ সেকেন্ডে রেস শেষ করেন।
নারী বিভাগে প্রথম হন সুমাইয়া খাতুন। তিনি ৩১ মিনিট ২০ সেকেন্ডে তার রাউন্ড সম্পন্ন করেন।
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,