সারাদেশ

শার্শায় পুলিশের অভিযানে ২৫ বোতল  নেশাজাতীয় সিরাপসহ-১ মাদক কারবারি আটক 

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য নেশা জাতীয় ESKUF সিরাপসহ-১ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন, শার্শা থানার পাকশিয়া খালপাড়া গ্রামের মৃত সুলতান খাঁর ছেলে  ফুলছদ্দিন খাঁ (৫০)।
রোববার ( ১৭ মে) রাত ১ টার সময় পুলিশ জাসান,শার্শা থানাধীন পাকশিয়া এলাকায় বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন পাকশিয়া গ্রামস্থ আটক আসামী এর বসত বাড়ীর উঠানের পূর্ব পাশে গোয়াল ঘরের সামনে হতে  ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য নেশা জাতীয় সিরাপ  জব্দতালিকা মূলে উদ্ধার করেন।
শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-৩৫, তাং-১৭/০৫/২০২৬ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) রুজু করা হয়েছে।
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,