সারাদেশ

সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উন্মোচন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন সান্দিড়া শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
আজ (১৯ মে) রোজ মঙ্গলবার সকাল সাড়ে এগারো বারো ঘটিকার সময় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির চার তলা ভবনের একতলা পর্যন্ত কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়।
শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আলম সর্বদা, বাদল সর্দার, আব্দুস সালাম, গুলজার হোসেন, সবুজ হোসেন, একাব্বর, সাজ্জাদ, গোলাপ, মিঠু, হেলাল, মাসুদ রানা, রবিউল ইসলাম, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
একই সাথে সান্দিড়া ঈদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। একাডেমিক ভবনের ফলক উন্মোচন এবং ঈদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,