সারাদেশ

আদমদীঘিতে ভূমি সেবা মেলার উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার ভূমি’র আয়োজনে উপজেলা প্রাঙ্গণে মঙ্গলবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় ভূমি মেলার উদ্বোধন করা হয়।
আজ (১৯ মে) রোজ মঙ্গলবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় ভূমি মেলার শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগম।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, সমবায় কর্মকর্তা জাহিদুল আনোয়ার, আদমদীঘি সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফজলুল হক, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আতোয়ার হোসেন, সান্তাহার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফারুক আহমেদ, পৌর সভার ভূমি কর্মকর্তা ফরহাদ হোসেন, চাপাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা খাতুন, কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহ মোহাম্মদ আলী নেওয়াজ, নশরৎপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ।
এ ছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল রানা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ,  বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সান্তাহার ভূমি সেবা কেন্দ্রর স্বত্বাধিকারী আব্দুস সবুর, আদমদীঘি ভূমি সেবা কেন্দ্রের স্বত্বাধিকারী মাহবুব আলম মাসুম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সংক্রান্ত সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,