সারাদেশ

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি :
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১১ সদস্যবিশিষ্ট “চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি” অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি । গত ২০ মে ২০২৬ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে নীতি-নির্ধারণী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন এবং সদস্য সচিব মাজহারুল আলম মিথুন যৌথভাবে নবগঠিত এই কমিটির অনুমোদন দেন।নতুন এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন চট্টগ্রামের সুপরিচিত সাংবাদিক, প্রাজ্ঞ কলামিস্ট, মানবাধিকার কর্মী ও সমাজ সচেতন ব্যক্তিত্ব এম. সফিউল আজম চৌধুরীকে। তাঁর অন্তর্ভুক্তিকে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহামীরপুর এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী এম. সফিউল আজম চৌধুরী ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। আদর্শ, সাহসিকতা ও আপসহীন নেতৃত্বগুণের কারণে তিনি তরুণ সমাজের কাছে সুপরিচিত হয়ে ওঠেন।শিক্ষাজীবন শেষে সমাজ পরিবর্তন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার প্রত্যয়ে তিনি সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার ও সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত বিশ্লেষণধর্মী ও ক্ষুরধার উপ-সম্পাদকীয় কলাম লিখে পাঠক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।এছাড়াও মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এম. সফিউল আজম চৌধুরীর মতো একজন আদর্শিক, মেধাবী, বুদ্ধিবৃত্তিক ও সমাজমনস্ক ব্যক্তিত্বের সম্পৃক্ততা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও প্রাণবন্ত করে তুলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,