সারাদেশ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ  আটক২

মোঃ রাফসান জানি, ভোলা:
ভোলার সদর উপজেলার চর সামলাইয়া শিয়ালি বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২১ মে) রাত ২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬২ হাজার টাকা।
আটককৃতরা হলেন— মোঃ নূর আলম (৫১) ও মোঃ আনোয়ার হোসেন (৫২)। তারা উভয়েই ভোলা সদর উপজেলার বড় চর সামাইয়া এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক দুই মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,