সারাদেশ

১শ দিনে আমরা কি পেলাম, পেলাম না সেটা চিন্তা করবেন না-পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
১শ দিনের মাথায় আমরা চিন্তা করতেছি কি পেলাম কি পেলাম না। এ হিসেব করবেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকান্ডে আমরা সামিল হই। সরকার গঠন করার পর প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের কাজগুলোকে
বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে একটি দল।
আমি দলটি করি, ভালবাসি জিয়ার সৈনিক হিসেবে জীবন দর্শন সততা দেশপ্রেম কি করতে পেরেছি জিয়াউর রহমান দলকে চিনতো, ব্যক্তি স্বার্থ দেখতো না।
তেলের সংকট ছিল সারা বিশ্বে। একটি দলের নেতাকর্মীরা লাইনে দাড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সরকার তেলের সংকট নিরসনে কমিটি করে ছিলেন। তেলের সমস্যার সমাধান করেছিলেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন। ১৭ বছর পর আমরা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে পারিনি। বিগত ফ্যাসিষ্ট সরকার দোয়া মাহফিল করতে বাধাগ্রস্থ করেছে। তারা অনুষ্ঠানে হামলা করে লুটপাট করেছে। আজ আমরা সারা দেশের ন্যায় পঞ্চগড়ে দোয়া মাহফিল করতে পারতেছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সময়োপযোগী বিভিন্ন কৌশল গ্রহণ করছেন। তিনি বলেন, জিয়াউর রহমান যে স্বপ্নগুলো দেখেছিলেন এবং বেগম খালেদা জিয়া যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন।
শনিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
পরে দোয়া মাহফিলে অংশ নেন ও দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, এডভোকেট আদম সুফি,জাসাস নেতা ইউনুস আলী, পৌর বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমএ বারি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক।
দোয়া মাহফিলে পঞ্চগড়ের পাঁচ উপজেলা ও তিন পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,