বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক
বেনাপোল (শার্শা) প্রতিনিধি :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এর একটি চৌকস দল ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে ০৪/০৬/২০২৬ তারিখে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান, এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনসহ অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল যশোর কোতোয়ালি মডেল থানাধীন ১২ নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারস্থ ঐশি ট্রেডার্স অ্যান্ড হার্ডওয়্যার দোকানের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে।
এ সময় নড়াইল থেকে যশোরগামী “অথৈয় সোহান পরিবহন” বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের A-1 সিটের যাত্রী মোঃ হযরত আলী (৫২)-এর নেভি ব্লু রঙের ব্যাগের ভেতরে লুকানো অবস্থায় লইট্যা শুটকির মধ্যে মোড়ানো ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
আসামিকে ০৪/০৫/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তির পরিচয়:
মোঃ হযরত আলী (৫২)পিতা: মোঃ জামাত আলী
ঠিকানা: সাদিপুর কবরস্থানের পাশে, ০১ নং ওয়ার্ড, বেনাপোল পৌরসভা, বর্তমান: পাটবাড়ী মন্দিরের পাশে, ৩ নং ওয়ার্ড, বেনাপোল পোর্ট থানা, জেলা যশোর।
উদ্ধারকৃত আলামত:
৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট
ডিবি যশোর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





