সারাদেশ

শাহরাস্তিতে একের পর এক অভিযানেও থামছে না মাদক, এবার ইয়াবা-গাঁজাসহ আটক ১

​মো. হানিফ মিয়াজি, শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তিতে প্রশাসনের একের পর এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাদকের থাবা। এরই ধারাবাহিকতায় শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ মো. শাহ আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​শনিবার (১৩ জুন ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এই সফল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন এসআই (নিঃ) খায়রুল আলম, এএসআই (নিঃ) মো. শহীদুল্লাহ এবং সঙ্গীয় ফোর্স।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা এলাকায় ইসলামিয়া পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন হিসেবে মো. শাহ আলমকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার নিজ হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
​গ্রেফতারকৃত আসামির পরিচয়:
মো. শাহ আলম (৪০), পিতা—মৃত কেরামত আলী, মাতা—মৃত মুকছুদা খাতুন। তিনি শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা (বানিয়া বাড়ি) গ্রামের বাসিন্দা।
​শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নং-১৬, তারিখ: ১৪ জুন ২০২৬ এবং জিআর নং-১৬১।
​পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তিকে মাদক মুক্ত করতে পুলিশের এমন কঠোর ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,