সারাদেশ

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতার সঙ্গে চা-আড্ডা:সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে ঘিরে আলোচনা-সমালোচনা

জাহিদুল ইসলাম (জাহিদ)স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলের সঙ্গে চা-আড্ডায় অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ১৭ জুন (বুধবার) পাঁচবিবি বারোয়ারী চত্বরে সন্ধ্যাকালীন চা আড্ডা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে ছবিকে ঘিরে স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জুলাইয়ে হত্যা মামলার অন্যতম আসামী আলোচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডল সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট প্রকাশ করেন। ওই পোস্টে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলাম,মডেল প্রেসক্লাবের বহিষ্কৃত সেক্রেটারি কথিত সাংবাদিক ইদ্রিস আলীসহ কয়েকজনের সঙ্গে চা-আড্ডার ছবি দেখা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহল, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম হয়েছে। ধারণা করা হচ্ছে ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতার পরিকল্পনা করছে।সমালোচকদের অভিযোগ, সাংবাদিক পরিচয় ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। সম্প্রতি আলোচিত এই চা-আড্ডার ছবি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এবিষয়ে স্থানীয় রাজনীতিতে সমালোচনা হলেও রাজনৈতিক বা প্রশাসনের কোন প্রকার প্রদক্ষেপ চোখে পরেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,