শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বুড়িগোয়ালিনী ইউপির ভামিয়া ও বনবিবিতলা এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।
মঙ্গলবার(২৩জুন) বেলা ১২টায় উপজেলার মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে সুন্দরবন প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন ভামিয়া ও বনবিবিতলা এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের দুভোর্গের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ গাজী। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি সদস্য মাহাতাব উদ্দীন সরদার,মহিলা ইউপি সদস্য মাসুরা খাতুন,ফাতেমা বেগম। অতিথিবৃন্দ বক্তব্যে জলাবদ্ধতা নিরসনে আশাবাদ ব্যক্ত করেন।
আব্দুল আজিজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম গাজী,সহ-সভাপতি গাজী দিারুল ইসলাম,সদস্য শহর আলী সরদার, মাস্টার আব্দুর রউফ, রিয়াজুল ইসলাম, ময়না খাতুন, নাজমুল হোসেন প্রমুখ।
বক্তারা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।





