সারাদেশ

নওগাঁয় পুকুর খননকারীদের অবহেলায় ঝরল শিশুর প্রাণ

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পুকুর খননের সময় ভেকু মেশিনের ধাক্কায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রবিউল (৫)। সে ওই গ্রামের ময়নুলের ছেলে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের জাকির, জলিল ও বেলালসহ কয়েকজন মিলে গত কয়েক দিন ধরে অবৈধভাবে একটি পুকুর খনন করছিলেন। গতকাল বেলা ১১টার দিকে ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি খননের সময় মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির প্রধান লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তারটি দ্রুত মেরামতের অনুরোধ করলেও খননকারীরা তাতে গুরুত্ব দেননি। বিকেল সাড়ে তিনটার দিকে শিশু রবিউল বাড়ির পাশে খেলতে গিয়ে ওই ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুর খননকারীদের চরম অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিদের খোঁজ পাওয়া যায়নি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,