সারাদেশ

জমিতে হাজিরা দেয়ায় মারধরের শিকার হয়ে হাসপাতালে দিনমজুর

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
জমিতে দিন হাজিরা দেয়ায় মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক দিনমজুর।
তার নাম সাদেকুল ইসলাম। সে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী খানকাপাড়া এলাকার খয়রুল হকের ছেলে। ১৮ জুলাই শনিবার সকালে এ ঘটনা ঘটে। বর্তমানে সাদেকুল ইসলাম ৫০ শয্যা বিশিষ্ট দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এনিয়ে দেবীগঞ্জ থানায় অভিযোগও দিয়েছেন সাদেকুল ইসলাম।
সাদেকুল ইসলাম শনিবার সকালে বাড়ি থেকে গাজকাটি বাজারে আসার সময় ইউনুস আলীর বাড়ির সামনে আসলে তার পথরোধ করে লাঠিসোটা নিয়ে হামলা করে।
অভিযোগে জানা যায়, সাদেকুল ইসলামসহ আরও ৭/৮ জন দিনমজুর রাফিউলের জমিতে হাজিরা হিসেবে তার জমিতে রোপা রোপন করেছিল। রোপা রোপন করার পর  গাজকাঠি বাজারে আসার সময় তার উপর হামলা চালায়।
এরআগে সাদেকুল ইসলামসহ দিনমজুরেরা ওই জমিতে রোপা আপন করায় ক্ষিপ্ত হয়ে আজিম উদ্দিনের ছেলে মোমিনুল ইসলাম, ইবরাহীমের ছেলে আজমাউল ও ইসমাইল হোসেন, আব্দুল জলিলের ছেলে সিয়াম ইসলাম, মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল জলিল মারপিটে অংশ নেয়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রুম্মান জানান, তাকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে ভর্তি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,