সারাদেশ

মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ গুলবাহার রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২১ জুলাই দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলটি মহিউদ্দিন  নাঈম খান নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান নাইম খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত নাঈম খানকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,