সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

মাসউদুর রহমান ফকির,

দুর্গাপুর, (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজলো দুর্গাপুরে শেষ হলো উপজেলার কর্মরত ৩৫ জন প্রিন্ট এবং ইলকেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বুধবার শুরুহয়ে শুক্রবার দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)কর্তৃক আয়োজিত মাল্টিমিডিয়া,ফ্যাক্ট চেক,এআই বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফল ভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে প্রশিক্ষনের উদ্বোধনী দিনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি উপস্থিত ছিলেন।
কর্মশালার সমাপনীতে পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজলো নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সদ্য যোগদানকৃত পরিচালক অঞ্জন চিছিম সহ আরো অনকেই। কর্মশালা শেষে প্রশিক্ষর্ণাথী সাংবাদিকদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,