সারাদেশ

যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ, ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সানোয়ার হোসেন সানু।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৯ জুলাই বাজার স্টেশন এলাকায় আয়োজিত একটি আমরণ অনশন কর্মসূচিতে মো. শরিফুল ইসলাম ইন্না ও তার পরিবারের সদস্যরা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। একই সঙ্গে মো. সানোয়ার হোসেন সানুকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনি হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
বক্তারা এসব অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র নিন্দা জানান। পাশাপাশি সানোয়ার হোসেন সানুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে সদর উপজেলা যুবদলের সভাপতি মো. গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. আলামিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় আড়াই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,