সারাদেশ

পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এআই দিয়ে তৈরি করা ভিডিওর মাধ্যমে সস্মানহানীর প্রতিবাদে মানববন্ধন 

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের চরিত্র হননে শিবির মিডিয়া সেলে প্রচারিত এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করে সম্মানহানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
৩০ জুলাই বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দেবীগঞ্জ উপজেলার সর্ব স্তরের সনাতনী সমাজ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্ব করেন। দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়, চেংঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভুষন রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় সাবেক প্রধান শিক্ষক সুসেন চন্দ্র।
বক্তারা বলেন, শিবির মিডিয়া সেলের মাধ্যমে পরিচালিত মিডিয়া সেলটি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হনন করে।  শিবির মিডিয়া সেলে প্রচারিত এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করে সম্মানহানীর চেষ্টা করা হচ্ছে। এটা নিশ্চিত যে একটি দলের পক্ষ থেকে পরিচালিত মিডিয়া সেলের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। তারা নাকি বলছে এটা সত্যি। সবাই এটা নিশ্চিত করে বলছেন যে, ছবিটির সাথে আজাদ ভাইয়ের সাথে কোন মিল নাই। মাথা আলাদা আর বডি আলাদা।
বক্তারা আরও বলেন,  মাননীয় মপ্রতিমন্ত্রী মহোদয় সারাদিন তার অফিস আর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এসব বাজে মনোভাব আর চিন্তা করার কোন সময় তার নেই। তার জনপ্রিয়তা আর সুনাম ক্ষুন্ন করার জন্যই এআই দিয়ে তৈরি করা ভিডিওর মাধ্যমে তার সম্মান হানি করা হচ্ছে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান।
মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,