সারাদেশ

সিরাজগঞ্জে ৪ অবৈধ ডাইং কারখানায় জরিমানা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চারটি অবৈধ ডাইং ও প্রসেস মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেলকুচি উপজেলার তামাই এলাকায় অবস্থিত হাজী গোলাম হোসেন ডাইং এবং চালা অফিসপাড়া এলাকার চৌধুরী প্রসেস মিল, ইভান অ্যান্ড পারিশা প্রসেস মিল ও একতা ডাইং কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। এ সময় বেলকুচি থানা পুলিশের সদস্য, আনসার বাহিনী, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,