সারাদেশ

সান্তাহারে নাগরিক কমিটির আহবায়ক কমিটি গঠন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন সমস্যা ও সমাধান পূর্বক দীর্ঘ তেত্রিশ বছরের পথ চলায় আবার নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল (১ আগস্ট) রোজ শনিবার রাতে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সান্তাহার প্রেসক্লাবে কমিটির এক সাধারণ সভায় নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে নাগরিক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সান্তাহার পৌর শহরের যাবতীয় সমস্যা এবং সেগুলোর সমাধান কল্পে সান্তাহারের সুশীল সমাজের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় নাগরিক কমিটি। সেই সময় শুরু করে আজ অবধি সমাজের বিভিন্ন সমস্যা, সমাধানও উন্নয়ন মূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই কমিটি। সেই কমিটির কয়েকজন গুণী মানুষ মৃত্যু বরণ করার কারণে মাঝখানে কমিটি কিছুটা নিস্ক্রিয় হয়ে পড়ে। কমিটিকে সক্রিয় করতে নতুন করে আবার আহবায়ক কমিটি গঠন করা হয়। ডাক্তার হামিদুর রহমান রানাকে আহবায়ক করে এগারো সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
 সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে রাতে এক সাধারণ সভায় নাগরিক কমিটির আহবায়ক কমিটি গঠনের সময় আদমদীঘি উপজেলার বিশিষ্ট চিকিৎসক এবং সান্তাহার প্রেসক্লাবের উপদেষ্টা ডাক্তার হামিদুর রহমান রানা, অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক এম এস রুশদানী বুলু স্যার, শহীদ আহসানুল হক কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা, প্রভাষক আল-আমিন বাবু, উপজেলার বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল্লাহ সিদ্দিকী ফ্যান্টম, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক হারেজুজ্জামান হারেজ, সাংবাদিক মমতাজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, প্রচার ও দপ্তর সম্পাদক নয়ন হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,