শাহরাস্তিতে সাজাপ্রাপ্তসহ দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
এইচ এ বাবলু: চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে আদালতের তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিসহ দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মনিরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে নন-জিআর নং-৩৩/১৭ মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি সুজন চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার পরানপুর (রামপুর) এলাকার চৌধুরী বাড়ির আশুতোষ চন্দ্র শীলের ছেলে।
একই দিনে এসআই (নিঃ) শমসেদ হোসেন ও এএসআই (নিঃ) মনিরুল হকের নেতৃত্বে পৃথক অভিযানে জিআর নং-১৯৬ ও জিআর নং-২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল্লাহ আল তানিম (১৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার উপলতা (পূর্ব) হাজী বাড়ি এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন হবে।





