সারাদেশ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের কাপাইস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় আসামি হযরত আলী শেখ (৪০), পিতা: হরমুজ আলী শেখ, সাং- কাপাইস, কালীগঞ্জ, গাজীপুরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এ এস আই কাজী ফিরোজ উদ্দিন ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে সাথে ছিলেন মো. আলামিন ভূইয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,