সারাদেশ

শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

জাকির হোসেন,বেনাপোল-শার্শা:
যশোরের শার্শা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক নারী হলেন, শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া গ্রামের আকবর আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৫৪)
মঙ্গলবার (৪ জুলাই) সকাল আটটার সময় যশোর জেলার শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকাস্থ আটককৃত আসামির  নিজ দখলীয় পাকা  বসতঘরের পশ্চিম পার্শ্বের শয়নকক্ষ থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করা।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,