সারাদেশ

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস২৪

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মাদারীপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২৪। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের শকুনীপার এলাকার জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের নানান কর্মসূচির সূচনা হয়।
এ সময় জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মিজ মর্জিনা বেগম এবং পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। এছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,