তারেক রহমানের নেতৃত্বে আমরা হাটি হাটি পা করে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছিলাম-পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনটি হাটি হাটি পা পা করে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছিলাম। তারেক রহমানের নির্দেশে জুলাই গনঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আমরা সে সময়ে বাক স্বাধীনতার মুক্তি, গনতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিলাম। আমরা জুলাই গনঅভ্যুত্থানে যে ৫ টি কৃতি সন্তান শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করছি ও যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, তৎকালীন সময়ে তারেক রহমান নির্বাচনী ইসতিহারে ঘোষনা দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবো, প্রত্যেকটি কথা তিনি রেখেছেন। এখন পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। জুলাই গনঅভ্যুত্থানে ফ্যারিষ্টরা পতন হয়েছিল। তারা আবার মাধাচাড়া দিতে না পারে। আমরা যেন ঐক্যমত থাকতে পারি। জুলাই গনঅভ্যুত্থানে যে ৫ টি কৃতি সন্তান শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করছি। আমরা ৭১ এর স্বাধীনতা আর ২৪ এর গনঅভ্যুত্থান ধারন করেবো। ফ্যারিষ্টরা পতন হয়েছিল। তারা আবার মাধাচাড়া দিতে না পারে। আমরা যেন ঐক্যমত থাকতে পারি।
পঞ্চগড়ে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের স্মরনে এবং গনতন্ত্র ন্যায় বিচারের চেতনাকে সম্মুন্নত রাখার লক্ষ্যে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের স্মরনে শ্রদ্ধান্জলী দেয়ার পর পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে। প্রদানমন্ত্রী তারেক রহমান তার দেয়া কথা রেখেছেন। সরকার গ্রহনের পর জুলাই সনদের প্রত্যেকটি কথা বাস্তবায়ন করছে।
শ্রদ্ধান্জলী অর্পন শেষে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিহত জুলাই যোদ্ধা পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক চত্বরে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে ৫ আগষ্ট বুধবার সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন, পঞ্চগড় জেলা পুলিশ আবু সাইম, সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি) এডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট এমএ বারি, আহত জুলাই যোদ্ধা ফাতেমা আক্তার, আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ সাগরের বাবা নবিউল ইসলাম, জুলাই যোদ্ধার প্রতিনিধি মোকাদ্দেসুর রহমান সান, ফজলে রাব্বি।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, আনসার ভিডিপি, সিভিল সার্জন অফিস, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাব, আমরা জুলাই যোদ্ধা, বেসরকারী মানবাধিকার সংগঠন অধিকারসহ বিভিন্ন সরকারী, বেসরকারী অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।





