সারাদেশ

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবি’র অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ আটক-১

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:

যশোর-বেনাপোল মহা সড়কে অভিযান পরিচালনা করে ০১ কোটি ১০ লক্ষ টাকা মু্ল্যের ৫২৯.৬৪ গ্রাম ওজনের  ৫টি (চারটি সম্পূর্ণ এবং একটির অর্ধেক) স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।

আটক আসামি হলেন, কুমিল্লা জেলার ইলিটগজ্ঞ উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ফারুক (৩০)।

বুধবার (০৫ আগস্ট ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস অভিযান টহলদল যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান পরিচালনা করে দরগাহ ফিলিং স্টেশন এর সামনে হতে ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি (চারটি সম্পূর্ণ এবং একটির অর্ধেক) স্বর্ণবার, ২টি মোবাইল এবং নগদ ১,৬৫৫/- টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।

আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।

আটককৃত স্বর্ণের মূল্য ১,১০,৪৭,২৩১/- টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ৩৫,০০০/- টাকা এবং নগদ ১,৬৫৫/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,১০,৮৩,৮৮৬/- (এক কোটি দশ লক্ষ তিরাশি হাজার আটশত ছিয়াশি) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,