সারাদেশ

দূর্নীতিকে জিরোতে নয় সহনীয় পর্যায়ে নিয়ে আসবো আমরা – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন দূর্নীতিকে জিরো টলারেন্সে নয় সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। সহনীয় পর্যায়ে নিয়ে এসে আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ শহীদ জিয়াউর রহমান ধারন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারন করেছিলেন। সেটা বাস্তবায়ন করতে চায় প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, পঞ্চগড়ের স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবনের ৬তলা ভবনের ৩তলা অবকাঠামো উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন কালে পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ একথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকের বৈঠকে ১৪৯২ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহন করেছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে পঞ্চগড় ঠাকুরগাও ও দিনাজপুর জেলার উন্নয়ন হবে। এ প্রকল্প শুধুমাত্র এ অঞ্চলের জন্য নেয়া হয়েছে। এ বাস্তবায়ন হলে নতিন দিগন্ত তৈরি হবে। অবকাঠামো উন্নয়নের জন্য এলজিইডি স্কুল, কলেজ, ব্রীজ, কালভার্টের কাজ করে যাচ্ছে। এরআগে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় একটি ব্রীজ উদ্ধোধন করতে গিয়েছিলাম। সেটির প্রস্ত ছিল ১৮ ফুট আর রাস্তা হলো ১২ ফিট। ব্রীজ পার হওয়ার পর আর কোন রাস্তা নাই। এরকম ঘটনা যেন আর না ঘটে। ফ্যাসিস্ট আমলে যারা এসব কাজ করেছেন তাদের চিন্হিত করবেন। প্রশাসনিক ভবনটি নির্মান করা হলে অফিসের কর্মকর্তা কর্মচারীরা কাজে মনোনী পরিবেশ তৈরি করতে পারবে। ৫টি উপজেলা, ৩টি পৌরসভায় তাদের কাজের পরিবেশে কর্মচাঞ্চল্য হয়ে উঠবে।
৩কোটি ৩৯ লক্ষ ৭হাজার ১১৭ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মান করছে পঞ্চগড়ের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। বাস্তবায়ন করছে পঞ্চগড় জেলা এলজিআরডি।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের স্থানীয় সরকার এলজিআরডি নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির নেতৃবৃন্দ, এলজিআরডির কর্মকর্তা, গণমাধ্যম কর্মী।
উল্লেখ্য, এরআগে এ অবকাঠামো উদ্ধোধনের জন্য ১৮ জুন নেমপ্লেট লাগানো হয়েছিল। সেখানে উদ্ধোধক হিসেবে নাম লেখা ছিল পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির। সেটি নানা জল্পনা কল্পনার মাধ্যমে ধামাচাপা পড়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,