সারাদেশ

সিরাজগঞ্জে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ১

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে সিয়াম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় কাইয়ুম নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে বৃষ্টির মধ্যে সদর উপজেলার চরসমেশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সিয়াম চরসমেশপুর গ্রামের মো. সুরুতজ্জামানের ছেলে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এবং সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের জীবিকার তাগিদে বৃষ্টির মধ্যেই জমিতে ধানের চারা রোপণ করছিল সিয়াম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার মৃত্যু হয়। একই বজ্রপাতে কাইয়ুম নামে আরও একজন আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিয়ামের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী এসএসসি পরীক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে তার ভবিষ্যতের সব স্বপ্ন অপূর্ণ থেকে গেল বলে স্থানীয়রা আক্ষেপ প্রকাশ করেছেন।
এদিকে, সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকেও সিয়ামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শিক্ষক ও সহপাঠীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে বৈরী আবহাওয়ায় খোলা মাঠ, জলাশয় ও কৃষিকাজের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,