সারাদেশ

সিরাজগঞ্জে অজ্ঞাত বাসের চাপায় পথচারী নিহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় জসীমউদ্দীন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে খালকুলা বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জসীমউদ্দীন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধ মরিচ গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসীমউদ্দীন পাবনার ভাঙ্গুড়া থেকে ভ্যানে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আসেন। খালকুলা বাজার এলাকায় ভ্যান থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, অজ্ঞাতনামা একটি দ্রুতগতির বাসের চাপায় জসীমউদ্দীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,