সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভারে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ,আহত ৬

কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধ।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৬,জন আহত হয়েছে।(৫ তারিখ)বুধবার দুপুরে শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারের উপরের এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, প্রাইভেট যাত্রী মীর জসিম উদ্দিন, স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল ও অটোচালক সুমন মিয়া। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শহর থেকে কাউতুলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় তিনটি যানবাহনের ছয়জন আহত হয়। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,