সারাদেশ

রাবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন

রাবিপ্রবি প্রতিনিধি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) নানা আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর নেতৃত্বে বিজয়স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।

এরপর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের জন্য করে দোয়া অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে একাডেমিক ভবন -১ এর সভাকক্ষে শুরু হয় আলোচনা সভা। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।

আলোচনায় রাবিপ্রবি উপাচার্য বলেন, এ দেশে জন্মগ্রহণ করে আমরা সকলেই গর্ববোধ করি। এ দেশের সম্মান ও সার্বভৌমত্বকে সবার আগে আমরা বিবেচনা করবো। শিক্ষা গবেষণা উদ্ভাবন প্রযুক্তিকে সময়োপযোগী করে এগিয়ে নেয়ার অঙ্গীকারের মধ্যেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত বৈষম্যহীন সমাজ বিনির্মাণে অবদান রাখবো এটাই হোক এ দিবসে আমাদের লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে রাবিপ্রবির উপ-উপাচার্য বলেন,আমাদের দল-মত-চিন্তা ভিন্ন হতে পারে কিন্তু আর্দশ বাংলাদেশ বিনির্মাণের অধিকারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য একটি বড় শিক্ষা, জাতি এ থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যৎ সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

সভায় আরো বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান চৌধুরী।

শিক্ষার্থীদের পক্ষে জুলাই গনঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন, আসমা খাতুন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শরীফ উদ্দিন।

উল্লেখ্য, জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতা আয়োজন এবং রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,