সারাদেশ

কালীগঞ্জ পৌরসভায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ 

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (০৬ই অগাস্ট) ০৩টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৩০ জন যুবক-যুবতী কম্পিউটারে এবং ৩০ জন ড্রাইভিংয়ে এক মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ শেষে তাদের যাতায়াত ভাতা হিসেবে নগদ ৩ হাজার টাকা ও সনদপত্র দেয়া হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,