সারাদেশ

কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, যে প্রকল্প গুলো হাতে নিয়েছেন বলে জানান তিনি। 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ” বলেছেন, সরকারের নির্দেশনা সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই, নদীতে বাঁধ দিলে কে বিএনপি, কে জামাত, কে এনসিপি করে (কোন দল করে) নদী ভাঙ্ন তা দেখবে না তখন সবাই উপকৃত হবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন দেশের পরামর্শ নিচ্ছি, এটি দ্রুত ভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (৮ই আগষ্ট) সকাল ১১টার দিকে, কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
পরে তিনি নৌ-পথে স্পিডবোডে চিলমারী উপজেলা রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী বাঁধ এলাকা, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী ও রাজিবপুর উপজেলার কোদালকাটি নদী ভাঙন এলাকায় দিনব্যাপী পরিদর্শন করবেন বলে জানা গেছে। সবশেষ তিনি গাইবান্ধার উদ্যেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম- ৩আসনের এমপি মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম- ৪আসনের এমপি মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের মহিলা এমপি সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আঃ বারী সরকার, সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,