এনসিপি’র নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত
নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আবার কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা কমিটি।
৭ আগষ্ট তারিখ এনসিপি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাহমুদুর রহমান রাসেল স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এতে তারিয়াশ পলাশ কে আহবায়ক ও সরদার আশরাফ কে সদস্য সচিব করে ২৫ সদস্যের নাগরপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে।
দলীয় কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে ছয় মাস মেয়াদী ২৫ সদসেরে কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানায় উপজেলা শাখার আহবায়ক ও যুগ্ন আহবায়ক।





