সারাদেশ

পঞ্চগড়ে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, বিচার চেয়ে সিভিল সার্জনের নিকট অভিযোগ 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
চিকিৎসা সেবা না দেওয়ায় অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যুর অভিযোগের বিচার চেয়ে পঞ্চগড় সিভিল সার্জন, জেলা প্রশাসক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ন্যায় বিচারের জন্য ফাতেমা বেগমের স্বামী আব্দুর রাজ্জাকের বড় ভাই রফিকুল ইসলাম পঞ্চগড় প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সহযোগিতা চান।
তার বাড়ি আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধনুপাড়া (দাড়খোর) এলাকায়।
তবে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রিপা বলেছেন রোগী সুস্থা আছেন ও চিকিৎসকদের হয়রানি করার জন্য ইচ্ছা করে অসুস্থতার অভিনয় করছেন। এই সুস্থ রোগীকে তিনি কোনো চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান ডাঃ রিপা। তিনি রোগীকে অক্সিজেন প্রদানে অস্বীকৃতি জানান ও ধমক দেন বলে জানান রোগীর স্বজন রফিকুল ইসলাম।
অভিযোগে জানা যায়, ৭ আগস্ট শুক্রবার ফাতেমা বেগমকে অসুস্থ অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সেখানে ভর্তি করানোর পরে কর্তব্যরত  চিকিৎসক রিপা রোগীর সাথে চরম অবহেলা করেন ও দায়িত্বহীনতার পরিচয় দেন।
তার বিনা চিকিৎসা ও অবহেলার কারণে তিন মাসের অন্তঃসত্ত্বা আব্দুর রাজ্জাকের স্ত্রী মৃত্যুর শিকার হন।
৩ মাসের অন্তঃসত্ত্বা আব্দুর রাজ্জাকের স্ত্রী ফাতেমা বেগম বাসায় হঠাৎ মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়। ভর্তি করানোর পরে চিকিৎসকদের অবহেলা ও দুর্ব্যবহার শুরু করেন। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় রফিকুল ইসলাম বারবার অক্সিজেন লাগানোর জন্য ও জরুরি চিকিৎসার আকুতি জানান। কিন্তু ডাক্তার ও সংশ্লিষ্টরা তাদের কোনো কথায় কর্ণপাত করেননি এবং উল্টো ধমক দিয়ে রোগীকে দীর্ঘ দুই ঘণ্টা ফ্লোরে ফেলে রাখেন।
রোগীর স্বজনরা জানান, দায়িত্বে অবহেলা ও পরবর্তীতে স্থানীয় সমাজসেবক সাব্বির ও মকবুল, টিএস.এ. ডা. হুমায়ুন কবীর কে ফোন করে বিষয়টি জানান। তিনি প্রথমে হাসপাতালে আসতে চাইলেও পরে আর আসেননি। এর কিছুক্ষণ পর তিনি ফোন করে জানান যে রোগীকে ঠাকুরগাঁও রেফার্ড করা হয়েছে। অথচ ততক্ষণে হাসপাতালে দীর্ঘ সময় পেরিয়ে গেছে।
পরে ৭ আগস্ট সকালে রোগীকে নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা অত্যন্ত অবনতিশীল দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট বিকেলে আব্দুর রাজ্জাকের স্ত্রী ফাতেমা বেগম মারা যান।
এ ব্যাপারে অভিযুক্ত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রিপার বক্তব্য পাওয়া যায়নি।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. হুমায়ুন কবীর বলেন, হাসপাতালে আসার পরে রোগীর অবস্থা ভালো ছিল। পরে অবস্থার অবনতি হলে আমরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করি। কয়েক দিন পরে রোগী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। তাই এ মৃত্যুর দায় আমাদের না।
সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বলেন, অভিযোগ এখনো আমার হাতে এসে পৌঁছেনি।অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,