সারাদেশ

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর :
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে গাজীপুরের কালীগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) উপজেলার বালীগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার  এর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মানবসেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জাহাঙ্গীর প্রধান (৫২) কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দেব প্রসাদ মিত্র। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম ও ডা. মুনমুন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,