সারাদেশ

সিরাজগঞ্জে আদালতের রায়ে দখলমুক্ত করল প্রশাসন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার চর হরিপুর গ্রামে কালিয়া হরিপুর মৌজায় আদালতের রায়ের পর ২২ শতাংশ জমি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার মাস মামলা চলার পর আদালতের রায় অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর মৌজার চর হরিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম শাখা, তথ্য ও অভিযোগ শাখা ও আরএম শাখা) মো. নাজমুল হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, কালিয়া হরিপুর মৌজার আরএস দাগ নম্বর ৮১৯ এবং খতিয়ান নম্বর ৩০৭ ও ৫৪৮-এর আওতাধীন ২২ শতাংশ জমি নিয়ে চর হরিপুর গ্রামের আব্দুল খালেক, পিতা মৃত দেল মাহমুদের সঙ্গে একই গ্রামের মজিবর রহমান, পিতা মৃত হযরত আলীর বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রায় চার মাস মামলা চলার পর আদালত বাদীপক্ষের অনুকূলে রায় প্রদান করেন।
রায়ের পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমিতে থাকা অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সার্ভেয়ার তৈবুর রহমান, বনবাড়িয়া ভূমি অফিসের নায়েব মো. সাইদুল ইসলাম, কালিয়া হরিপুর ইউনিয়নের ভিট কর্মকর্তা এসআই মো. সোহাগ, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরনবী সেখসহ সংশ্লিষ্টরা।
উচ্ছেদকালে বিবাদী মজিবর রহমান দাবি করেন, তারা ওই জায়গা ক্রয় করেছিলেন। তবে আদালতের রায়ের ভিত্তিতেই প্রশাসন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে।
উচ্ছেদ অভিযান শেষে বাদীপক্ষ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রশাসনের কর্মকর্তারা জানান, আদালতের আদেশ ও রায় যথাযথভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,