সারাদেশ

দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ অভিগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকালে  অফিসার্স ক্লাব হল রুমে নাগরিক উদ্যোগের বাস্তবায়নে এবং জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, মরমী মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী।

ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে সভায় দলিত নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরাপদ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান, সরকারি সেবায় প্রবেশাধিকার এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

নাগরিক উদ্যোগ শ্যামনগরের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় বক্তারা  বক্তব্যে দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগরের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার, কমিউনিটি মবিলাইজারগণ, পরিবর্তন সহায়কগণ, সিবিও সদস্যবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,