শার্শায় সীমান্ত এলাকায় ৩ কেজি গাঁজাসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক
জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
রোববার (২৩ আগস্ট ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ পাচঁপীরতলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ কেজি গাঁজা, ২৪টি শাড়ী, ০৪টি থ্রি-পিস, ০৩টি কম্বল, ১২কেজি ফুসকা, ২৯০টি চকলেট ও ৬২৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৪,৩৪,৯০০/- (চার লক্ষ চৌত্রিশ হাজার নয়শত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।





