সারাদেশ

সিরাজগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, টুকুর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা বেগম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের নেতাকর্মীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তার দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
আলোচনা সভায় জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মিরিনা সুলতানা, সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডলসহ সিরাজগঞ্জের নয়টি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,