সারাদেশ

শাহরাস্তিতে মাদকসহ যুবক গ্রেফতার, পৃথক অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামী আটক

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে। একই দিনে পৃথক অভিযানে দুইজন জিআর পরোয়ানাভুক্ত আসামীকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শমসেদ হোসেন ও এএসআই (নিঃ) হাসান আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ৮ সেপ্টেম্বর রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আমানিয়া বাড়ির সামনে পাকা রাস্তা থেকে জয়নাল আবেদীন সাগর (২৩) নামের এক যুবককে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, ৯ সেপ্টেম্বর শাহরাস্তি থানার ওসির নির্দেশনায় এএসআই (নিঃ) মনিরুল হক, এএসআই (নিঃ) আবুল কালাম ও এএসআই (নিঃ) আলমগীর কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর-১৪৫/২১ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ জহির হোসেন এবং জিআর-৫৩/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামী আলাউদ্দিন-কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,